শাহরুখ খানের গাড়ি বিক্রি, এই বিজ্ঞাপন কি আপনার কাছেও এসেছে
শাহরুখ খানের একটি গাড়ি বিক্রির ভুয়ো বিজ্ঞাপন ফেসবুকে, কোনও খদ্দেরই পাননি ওই কার ডিলার, গাড়ি কয়েক মাস আগেই বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি শাহরুখের পিআর টিমের ।
শাহরুখ খানের একটি গাড়ি বিক্রি নিয়ে রীতিমত জলঘোলা হল মুম্বইয়ে। শাহরুখের একটি গাড়ি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রীতিমত ল্যাজে গোবরে অবস্থা হল এক গাড়ি বিক্রেতার। কারণ, তাঁর ওই বিজ্ঞাপন একেবারেই ভুয়ো বলে দাবি জানিয়েছে শাহরুখ খানের পিআর টিম।

গত ৬ই অগাস্ট আশু বস নামে এক সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রেতা ফেসবুকে একটি বিএমডাব্লু গাড়ির বিজ্ঞাপন দেন। সেখানে গাড়ির মালিকের নাম দেওয়া হয় শাহরুখ খান। এমনকি তাঁর বাড়ি মন্নতের ঠিকানাও তুলে দেওয়া হয় বিজ্ঞাপনে। সেখানেও আরও বলা হয়, যে এই গাড়ি কিনবে, তারসঙ্গে কিং খান ব্যক্তিগতভাবে দেখা করবেন। গাড়িটির দাম রাখা হয় ৩৮ লক্ষ টাকা।
কিন্তু এই বিজ্ঞাপন বেরনোর পরই শাহরুখ খানের পিআর টিম পরিষ্কার জানিয়ে দেয়, এই বিজ্ঞাপন একেবারেই ভুয়ো। যে গাড়িটির উল্লেখ বিজ্ঞাপনে করা হয়েছে, সেই গাড়ি কয়েকমাস আগেই বিক্রি হয়ে গিয়েছে। এদিক আশু বস পাল্টা দাবি করেন, যে এই শাহরুখেরই এক পিআর এই গাড়ির যাবতীয় বিবরণ তাঁর হাতে তুলে দিয়েছেন। এমনকী এই গাড়িটি বিক্রি করতে পারলে আরও ৭টি গাড়ি তাঁর কাছে বিক্রির জন্য পাঠানোর প্রতিশ্রুতি পেয়েছিলেন বলে দাবি ওই গাড়ি বিক্রেতার। তবে কোনও ক্রেতাই তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বলে দাবি করেছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications