বছর প্রায় শেষ, বলিউড হারিয়েছে কিছু জনপ্রিয় সেলেবদের
বছর প্রায় শেষ, বলিউড হারিয়েছে কিছু জনপ্রিয় সেলেবদের
আর মাত্র কিছুদিন। তারপরই নতুন বছরকে স্বাগত জানাব আমরা। এই বছরে কিছু বলিউড সেলেবকে হারিয়েছি আমরা। আসুন দেখে নেওয়া যাক।

ডঃ শ্রীরাম লাগু
শ্রীরাম লাগু ভারতীয় সিনেমা ও থিয়েটার অভিনেতা। তিনি হিন্দি এবং মারাঠি চলচ্চিত্র জগতে খুবই সক্রিয় অভিনেতা ছিলেন। ইএনটি সার্জেন হয়েও তিনি তাঁর অভিনয় দক্ষতা দেখিয়েছেন হিন্দি-মারাঠি মিলিয়ে মোট ২৫০টি ছবিতে। এ বছরের ১৭ ডিসেম্বর বার্ধক্য জনিত রোগে এই কিংবদন্তী অভিনতা প্রয়াত হন।

শউকত আজমি
একাধারে হিন্দি সিনেমা ও থিয়েটারের অভিনেত্রী ছিলেন শউকত কাইফি ওরফে শউকত আজমি। তাঁর স্বামী কাইফি আজমি একজন কবি ও গীতিকার ছিলেন। শউকত আজমি হলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির মা। বেশ কিছু ছবি ও থিয়েটারে অভিনয় করেচেন তিনি। বাজার, উমরাও জান, ফাসলা, নয়না ও মিরা নায়ারের অস্কার মনোনীত ছবি সালাম বম্বেতে তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা দেখতে পাওয়া যায়। তাঁকে শেষবারের মতো সাদি আলির সাথিয়া ছবিতে অভিনয় করতে দেখা যায়। এ বছরের ২২ নভেম্বর দীর্ঘদিন রোগভোগের পর ৯৩ বছর বয়সে শউকত আজমি মারা যান।

রাজু মাভানি
১৯৫৭ সালে জন্মান রাজু মাভানি। তিনি অভিনেতা তথা প্রযোজক ছিলেন। রাম অউর শ্যাম (১৯৯৬), সুরক্ষা (১৯৯৫) এবং ইমতিহান (১৯৯৪) ছবি প্রযোজনা করেন। এছাড়াও অনিল কাপুর, জন আব্রাহাম, মনোজ বাজপেয়ি অভিনীত শুটআউট অ্যাট ওয়াডালা ও প্রভুদেবা পরিচালিত ওয়ান্টেড ছবির প্রযোজনাও করেন। এ বছর ১৩ অক্টোবর ক্যান্সারে ভুগে মারা যান রাজু মাভানি।

গীতাঞ্জলি
অভিজ্ঞ তেলেগু অভিনেত্রী গীতাঞ্জলি বহু তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তিনি তেলেগু অভিনেতা রামকৃষ্ণের স্ত্রী। ৩১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

বিজু খোটে
হিন্দি ছবি ও টিভি শো মিলিয়ে মোট ৪৫০টিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ও কৌতুক অভিনেতা বিজু খোটে। তিনি জনপ্রিয় হন শোলে ছবিতে কালিয়ার ভূমিকায় অভিনয় করে। তিনি অভিনেত্রী শোভা খোটের ছোট ভাই। এই অভিনেতা গত ৩০ সেপ্টেম্বর মুম্বইয়ে নিজের বাসভবনে ঘুমের মধ্যেই খুব শান্তিপূর্ণভাবে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে।

বীরু কৃষ্ণন
অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক বীরু কৃষ্ণনকে আমরা আমির খান-করিশমা কাপুর অভিনীত রাজা হিন্দুস্তানিতে অভিনয় করতে দেখি। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, অথিয়া শেট্টি সহ বহু অভিনেত্রীকে নাচের প্রশিক্ষণ দিয়েছেন। তিনি মুম্বইয়ে নিজের বাড়িতেই গত ৭ সেপ্টেমবর মারা যান।

মহম্মদ জাহুর খায়াম হাসমি
মহম্মদ জাহুর খায়াম হাসমি, যিনি খায়াম নামেই পরিচিত, ১৯২৭ সালের ১৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি হলেন সঙ্গীতকার এবং ব্যাকগ্রাউন্ড স্কোর কম্পোজার। গত সাত দশক ধরে তিনি ৫০টিরও বেশি সিনেমায় সঙ্গীতকারের কাজ করেছেন। ১৯ আগস্ট মুম্বইয়ের হাসপাতালে ৯২ বছর বয়সে তিনি প্রয়াত হন।

বিদ্যা সিনহা
বলিউড সিনেমার অতি পরিচিত মুখ বিদ্যা সিনহা। রজনীগন্ধা, ছোটি সি বাত এবং পতি পত্নী অউর ও ছবি থেকে তিনি জনপ্রিয় হন। প্রথমে বিদ্যা সিনহা মডেল হিসাবে ইন্ডাস্ট্রিতে আসেন এবং মিস বম্বে শিরোপা অর্জন করেন। তাঁর প্রথম ছবি ১৯৭৪ সালের রাজা কাকা। ১১ আগস্ট শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ আগস্ট ৭১ বছর বয়সে হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণে মৃত্যু হয় বিদ্যা সিনহার।

গিরীশ কর্নড
ভারতীয় ছবিতে গিরীশ কর্নড একটা যুগের নাম। তিনি বহু পুরস্কার লাভ করেছেন। অভিনেতা, চিত্রনাট্যকর, হিসাবে দক্ষিণী ও বলিউড ছবিতে পরিচিত নাম গিরীশ কর্নড। তিনি চিত্রনাট্যকর হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন কানাড়া ছবি সমসকারাতে। এরপর গত পাঁচ দশকে তিনি একশোরও বেশি ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন। তাঁর শেষ ছবি ২০১৭ সালে সলমন খান অভিনীত টাইগার জিন্দা হ্যয়। বহু অঙ্গ-প্রতঙ্গ বিকল হয়ে যাওয়ার ফলে ১০ জুন বেঙ্গালুরুর এক হাসপাতালে মারা যান এই অভিজ্ঞ অভিনেতা। তাঁর মৃত্যুতে বলিউড একজন কিংবদন্তী অভিনেতাকে হারায়।

বীরু দেবগণ
বলিউড স্টান্ট ডিরেক্টর হিসাবেই পরিচিত বীরু দেবগণ। মিস্টার ইন্ডিয়া, ফুল অউর কাঁটে, শহেনশা, দিলওয়ালে সহ ৯০ দশকের ছবিগুলিতে তাঁকে স্টান্ট ডিরেক্টর হিসাবে দেখা যেত। ২৭ মে ৮৫ বছর বয়সে বীরু দেবগণ মারা যান। তিনি বলিউড অভিনেতা অজয় দেবগণের বাবাও।

মহেশ আনন্দ
৯০ দশকের ভিলেনের চরিত্রে সবসময়ই দেখা যেত এই মহেশ আনন্দকে। ১৯৬১ সালের ১৩ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। অভিনেত্রী ঊষা বচ্চনিকে তিনি বিয়ে করেছিলেন ২০০০ সালে। ৯ জানুয়ারি ৫৭ বছরের এই অভিনেতাকে অন্ধেরির আবাসনে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহে পচন ধরেছিল। তাঁর মদ খাওয়ার অভ্যাস ছিল বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications