দেশের শ্রদ্ধেয় অভিনেতা অমিতাভ, সেক্সি ও আর্কষণীয়র তালিকায় প্রিয়াঙ্কা–আলিয়ার নাম, বলছে সমীক্ষা
দেশের শ্রদ্ধেয় অভিনেতা অমিতাভ, সেক্সি ও আর্কষণীয়র তালিকায় প্রিয়াঙ্কা–আলিয়ার নাম, বলছে সমীক্ষা
সিনেমার পাশাপাশি এখন অধিকাংশ তারকারাই যে কোনও ব্র্যান্ডর মুখ হয়ে নিজেদের অনুগামীদের কাছে জনপ্রিয়তা অর্জন করছেন খুব সহজেই। তবে বলিউডে বেশ কিছু ঘটনা ঘটার ফলে অনেক তারকাই তাঁদের জনপ্রিয়তা কিছুটা হলেও খুইয়ে ফেলেছেন। তবে সম্প্রতি একটি সমীক্ষা হয়, যার নাম 'সেলিব্রিটিস অ্যাজ হিউম্যান ব্র্যান্ড’, কোন তারকা কতটা জনপ্রিয় তা এই সমীক্ষা থেকেই বোঝা যায়।

টিয়ারা গবেষণা
এই গবেষণার নাম রাখা হয়েছে টিয়ারা, যার অর্থ ট্রাস্ট (বিশ্বাস), আইডেন্টিফাই (পরিচিতি), অ্যাট্রাকটিভ (আকর্ষণীয়, রেসপেক্ট (শ্রদ্ধেয়) ও অ্যাপিল (আবেদনময়)। হিউম্যান ব্র্যান্ডস হিসাবে তারকাদের বিষয়ে গবেষণা টিয়ারা নামে অভিহিত রিপোর্টটি প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান ব্র্যান্ডস (আইআইএইচবি) এর প্রধান পরামর্শদাতা সন্দীপ গোয়েল উপস্থাপন করেছিলেন।

অমিতাভ বচ্চন শ্রদ্ধেয় অভিনেতা
এই সমীক্ষা করেছিল জাপানি সংস্থা রাকুতেন, যেখানে ২০২০ সালের রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে অমিতাভ বচ্চন ভারতে সবচেয়ে বেশি শ্রদ্ধেয় তারকা এবং দেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী আলিয়া ভাট। অন্যদিকে বিরাট কোহলি ও অনুষ্কা সবচেয়ে বিশ্বস্ত দম্পতি। ৪৮ পাতার দীর্ঘ এই সমীক্ষায় ১৮০ জন তারকার তাঁদের অনন্য ও ভিন্ন ধরনের গুণকে সামনে রেখে করা হয়েছে। এই সমীক্ষায় ২৩টি শহরের ৬০ হাজার জন যোগ দিয়েছিলেন, যার মধ্যে দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ, আগ্রা, লুধিয়ানা, পাটনা ও অন্যান্য শহর ছিল।

বিতর্কিত যুগল রনবীর কাপুর ও আলিয়া ভাট
সমীক্ষায় বলা হয়েছে যে অধিকাংশ ভারতীয় নিজেদের সনাক্ত করেন আয়ুষ্মান খুরানার সঙ্গে, এরপর ভিকি কৌশল ও করিনা কাপুরের নাম রয়েছে। সমীক্ষায় আরও বলা হয়, আলিয়া ও রনবীর কাপুর সবচেয়ে বিতর্কিত যুগল, অন্যদিকে কঙ্গনা রানাওয়াত ও সলমন খান আলাদা আলাদা ভাবে বিতর্কিত ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন। অন্যদিকে, হার্দিক পাণ্ডিয়া সবচেয়ে বিতর্কিত তারকা হিসাবে নাম লিখিয়েছেন। বলিউড নিযে সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সবচেয়ে আবেদনময় অভিনেতা অক্ষয় কুমার, ভারতবাসীর হার্টথ্রব রনবীর কাপুর এবং যৌন আবেদনময়ী নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।

ডাউন টু আর্থ এম এস ধোনি
ক্রীড়া জগতের দিক থেকে সবচেয়ে ডাউন টু আর্থ (সকলের সঙ্গে সহজেই মিশে যায়) হলেন এমএস ধোনি এবং সবচেয়ে নির্ভরযোগ্য সাইনা নেহওয়াল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications