Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্গাপুজোর সময় এই ৪ রাশির ভাগ্য থাকবে তুঙ্গে! জ্যোতিষমতে দেবীর কৃপা কাদের ওপর বর্ষিত হবে জানুন

দুর্গাপুজোর সময় এই ৪ রাশির ভাগ্য থাকবে তুঙ্গে! জ্যোতিষমতে দেবীর কৃপা কাদের ওপর থাকছে জানুন

ঘুম চোখে রেডিওটা চালিয়েই ফের একবার বিছানায় শুয়ে পড়ার দিন মানেই মহালয়া! বাঙালির কাছে মহালয়া মানেই পুজোর কাউন্টডাউনের দরজা খুলে যাওয়া। ৬ অক্টোবর মহালয়া কার্যত সম্পন্ন হতেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদিকে, দোকান বাজার থেকে শুরু করে দুর্গাপুজোর উদ্যোক্তা সকলরেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। জ্যোতিষমতে বলা হচ্ছে, আগামী কয়েকদিন দুর্গাপুজোর সময়ে একাধিক রাশি দারুণ ভালো সময় কাটাতে চলেছেন। একনজরে দেখা যাক, কোন কোন রাশির জন্য ভালো কাটবে দুর্গাপুজোর সময়।

তুলা

তুলা

জ্যোতিষমতে বলা হচ্ছে, তুলা রাশির জাতক জাতিকাদের খুবই ভালো সময় কাটতে চলেছে দুর্গাপুজোতে। এই সময় যেকোনও কাজই ভালো হবে,বলে মনে করছেন একাধিক জ্যোতিষবিদ। তুলা রাশির জাতকরা যদি জীবনের কোনও বড় কাজও এই সময় করে থাকেন, তাহলে তা সুফল দেবে আগামী দিনে। কোনও ভালো উদ্যোগের শুভারম্ব করতে পারেন দর্গাপুজোর সময়। এই সময় থেকে আর্থিক স্থিতি ভালো হতে পারে, কেরিয়ারের দিক থেকেও উন্নতি আসন্ন বলে মনে করা হচ্ছে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতকদের জীবনে নবরাত্রিতে কোনও বড়সড় পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষবিদদের মতে, কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়ে রীতিমতো ভালো কিছু মুহূর্ত কাটাতে চলেছেন। জীবনে পরিবর্তনের হেতু আসতে পারে ভালো সময়। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভূত পরিবর্তন দেখা যেতে পারে। এই সময় এই কুম্ব রাশির জাতক জাতিকা,ব্যবসায়ীদেরও লাভ হবে বলে মনে করা হচ্ছে।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক জাতিকারা দুর্গাপুজোর সময় রীতিমতো ভালো একটা সময়কাল কাটাতে পারবেন। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের উপর আলাদা করে দেবী মায়ের কৃপা বর্ষণ হবে। এমনই মত জ্যোতিষবিদদের। গত কয়েক মাসে কোনও জিনিসের জন্য যদি প্রবল পরিশ্রম করে থাকেন, তাহলে তার প্রভূত ভালো ফল পাবেন। এই সময় সুখ, বিলসিতাও পাবেন। পরিবারের সঙ্গে একটি দারুণ ভালো সময় কাটানোর সুযোগ পাবেন দুর্গাপুজোর সময়।

বৃশ্চিক

বৃশ্চিক

নবরাত্রিতে মা দুর্গার কৃপা থাকবে। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশি ভালো কৃপা পাবেন মা দুর্গার, বলছেন জ্যোতিষবিদরা। স্বাস্থ্যের দিক থেকে নবরাত্রিতে সময়কাল খুবই ভালো কাটবে বৃশ্চিক রাশিতে। যাঁরা ঋণের বোঝায় জর্জরিত, তাঁরা এই সময় ঋণ থেকে মুক্তি পাবেন। এই সময় অর্থের প্রভূত আগমন হতে থাকবে। সুখ ও সুবিধা থেকে বহু লাভ পেতে পারেন এঁরা। জীবনে বাড়বে সমৃদ্ধি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+