দুর্গাপুজোয় ঘরে আনুন এই 'শুভ' জিনিসগুলি, কেটে যাবে আর্থিক কষ্ট! জ্যোতিষমতে কিছু টিপস
দুর্গাপুজোয় ঘরে আনুন এই 'শুভ' জিনিসগুলি, কেটে যাবে আর্থিক কষ্ট! জ্যোতিষমতে কিছু টিপস
শক্তির আরাধনায় মাতোয়ারা গোটা দেশ। এই মুহূর্তে দিকে দিকে দুর্গার বিভিন্ন রূপের পুজো চলছে। বাংলা জুড়ে যখন পঞ্চমী ,ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর কাউন্টডাউন। তখন গুজরাতেও নবরাত্রির গরবা নাচের তালে চলছে মায়ের আরাধনা। কোথাও উমার পুজো কোথাও আবার মা চন্দ্রঘণ্টার আরাধনা চলছে। এই পরিস্থিতিতে জ্যোতিষমতে কিছু ঘরোয়া টিপস রয়েছে , যা আর্থিক কষ্ট কাটিয়ে সুসময় এনে দেয়। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত কিছু টিপস।

ব্যবসায়ে উন্নতি
করোনা পরিস্থিতিতে ব্যবসায়িক দিক থেকে বহু সময়ই সমস্যা হয়েছে। অর্থনৈতিক বিভিন্ন ঘটনার জন্য ও করোনা পরিস্থিতির ধাক্কায় কার্যত অনেকের ক্ষেত্রেই ব্যবসায়িক মন্দা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে জ্যোতিষমতে বলা হচ্ছে, ব্যবসায়িক যে অফিস রয়েছে, বা দোকান রয়েছে, সেখানে দুর্গাপুজোর সময় লক্ষ্মীদেবীর ছবি নিয়ে এসে, তার পুজো করা উচিত। এতে মিলবে কাঙ্খিত সাফল্য।

অর্থকষ্ট থেকে বাঁচতে
আর্থিক দুর্ভোগ অনেকের জীবনেই কু প্রভাব ফেলেছে। আর তা থেকে বাঁচতে ঘরে গণেশের রুপোর মূর্তি নিয়ে আসার কথা বলা হয়েছে। এছাড়াও, রুপোর কয়েনে যদি এই মূর্তি থাকে, তাহলে তা ঘরের পক্ষে শুভ ফল দিতে পারে। আর্থিক স্থিতি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানে এই পদক্ষেপ নিতে পারলে তা কাঙ্খিত ভালো ফল দিতে পারে। এতে আসে সুখ ও সমৃদ্ধি।

পদ্মফুল
দুর্গাপুজোর সময়ে যদি মা দুর্গাকে পদ্মফুল দেওয়া যায়, তাহলে তা খুবই ভালো ফল দেয়। পদ্মফুল অর্পণে মা তুষ্ট হন বলে মত বহু জ্যোতিষবিদের। ফলে দুর্গাপুজোর সময় দেবীকে তুষ্ট করতে ও ঘরে আর্থিক কষ্ট দূর করতে পদ্ম অর্পণের কথা বলা হচ্ছে জ্যোতিষমতে। এছাড়াও, এই কাজে চাকরিপ্রার্থীরাও ইতিবাচক ফল পান। জলপদ্ম সহজে না পেলেও, স্থলপদ্ম এই সময়ে সুফল দিতে পারে বলে দাবি বহু জ্যোতিষবিদের। ফলে এই ফুলে মাকে সজ্জিত করলেই আর্থিক দুর্ভোগ কেটে যেতে পারে।

সংসারে অশান্তি কাটাতে
একদিকে যেমন বাংলায় চলছে দুর্গার আরাধনা, তেমনই ভিন রাজ্যে চলছে মা অম্বার পুজো। নবার্তির উপলক্ষ্যে উত্তর ভারত সহ দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে তুঙ্গে। ফলে ধুমধাম সহকারে চলছে মা দুর্গার আরাধনা। এমন সময়ে মাকে সিঁদুর আলতা দিয়ে পুজো দিলে তার সুফল পাওয়া যাবে বলে মনে করছেন বহু জ্যোতিষবিদ। জ্যোতিষ শাস্ত্র মতে এই দুর্গাপুজোর সময়ে ঘরে ষষ্ঠীর দিন মা দুর্গার মূক্তি নিয়ে এলেও তা খুবই ভালো ফলদায়ী। এই সময়ে মায়ের মূর্তির সামনে রোজ প্রদীপ জ্বালানোর বার্তা দিচ্ছেন জ্যোতিষবিদরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications