মে মাসের ২০২৫ মাসিক রাশিফল : বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি সমস্ত ইচ্ছা পূরণকারী মাস হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে এই মাস। মাসের শুরু থেকেই, আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষদের উপর আধিপত্য বিস্তার করতে পারবেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় আগে করা অর্থ বিনিয়োগ থেকে আপনি লাভ পাবেন। কর্মজীবন ও ব্যবসায় কাঙ্ক্ষিত অগ্রগতি হবে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি ভালো হবে।
আপনার কথাবার্তা ও স্বভাবের কারণে আপনি সম্পর্কের উন্নতি হবে। বাড়ি ও পরিবারের সঙ্গে সম্পর্কিত যেকোনও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। মে মাসের মাঝামাঝি সময়ে আপনার নতুন ব্যবসায়ে লাভ হবে। ব্যবসায় আর্থিক লাভ হবে এবং সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে। বিদেশের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ীরা অপ্রত্যাশিত লাভ করতে পাবেন।
উপায়: দেবী দুর্গার প্রতিদিন পুজো ও চল্লিসা পড়ুন। শুক্রবার করে চিনি, দুধ, চাল ও সাদা কাপড় দান করুন।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : শুক্র
শুভ নম্বর : ২, ১১, ২৯, ৩০, ৪৪, ৫৬
শুভ দিন : শুক্রবার, বুধবার, সোমবার, শনিবার
শুভ রঙ : গাঢ় সবুজ, হলুদ, আকাশী নীল, সাদা, লাল

বৃষ রাশির বৈশিষ্ট
বৃষ রাশির জাতক জাতিকারা বৈষয়িক দিক থেকে বেশ সচেতন। বুদ্ধিমান ও সচেতন হিসাবে এঁদের পরিচিতি রয়েছে বন্ধুমহলে। এঁদের আত্নীয় , বন্ধুবান্ধবের মধ্যে জনপ্রিয়তা প্রবল থাকে। অন্য কারোর সমস্যা দেখলে এই রাশির ব্যক্তিত্বরা সেই বিপদে ঝাঁপিয়ে পড়েন। সাংস্কৃতিক দিক থেকে এঁদের আগ্রহ প্রবল।

কর্মজীবন
এঁদের ধৈর্য প্রবল। তাই এঁরা যেকোনও কাজে সফল হন। রুটিন মাফিক কাজে এঁদের স্বচ্ছ্বন্দ্য বেশি। অর্থনৈতিক বিষয়েও এঁরা যেকোনও কাজে বা চাকরিতে সাফল্য পাবেন।

প্রেম ও বিয়ে
অনেকেই এঁদের প্রতি প্রেমে অনুরক্ত হয়ে যান। এঁদের সুন্দর চেহারা, ও মিষ্টি কণ্ঠস্বরে রীতিমতো অনুরক্ত হয়ে পড়েন অনেকেই। যে জীবন সঙ্গীর তেকে নিরাপত্তা ভালোবাসা পাওয়া যাবে, সেই জীবনসঙ্গীকেই এঁরা প্রেমের জন্য বেছে নেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications