মে মাসের ২০২৫ মাসিক রাশিফল : তুলা রাশি
মে মাসে তুলা রাশির জাতকদের সুখের সময়। কোনও প্রকল্পে অর্থ বিনিয়োগ করবেন না। বড় কোনও কাজের সিদ্ধান্ত নেবেন না। মাসের শুরুতে আপনাকে বাড়ির মেরামত বা বিলাসবহুল জিনিসপত্রের জন্য আপনার পকেট থেকে আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে। এই সময়ে কাজের সঙ্গে সম্পর্কিত দূরে ভ্রমণ করতে পারেন।
ভ্রমণের সময় আপনার স্বাস্থ্য ও জিনিসপত্রের যত্ন নিন, অন্যথায় আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কর্মজীবী মহিলাদের ঘর ও কাজের ভারসাম্য বজায় রাখতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এই সময়ে, আপনার প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
উপায়: প্রতিদিন স্ফটিকের শিবলিঙ্গের পুজো সাদা রঙের চন্দন দিয়ে করান। শিবমন্ত্রের জপ করুন।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : শুক্র
শুভ নম্বর : ২, ১৯, ২৪, ৩৩, ৪৬, ৫১
শুভ দিন : সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার
শুভ রঙ : সবুজ, কমলা, সাদা, গাঢ় লাল

তুলা রাশির বৈশিষ্ট
তুলা রাশির জাতক জাতিকারা মূলত নিয়মানুবর্তিতা পছন্দ করেন। পছন্দ করেন সামঞ্জস্য। পাশপাশি, এঁরা খুব মিশুকে হন। সকলের সঙ্গে মিলেমিশে কাজ না করতে পারলে এঁদের শান্তি হয় না! অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এঁরা। আর তার জেরেঅ এঁদের মেধা তুলনাহীন।

কর্ম
এঁরা শান্ত স্বভাবের হন। তাই মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে পারেন। নিখুঁত ভাবে যতক্ষণ না কোনও কাজ শেষ হচ্ছে , ততক্ষণ শান্তি নেই এঁদের। সাধারণত শৈল্পিক সত্ত্বার জেরে এঁরা সাফল্য পেয়ে থাকেন নিজের কাজে। নিজের কাজে এঁরা ভীষণভাবে অবিচন থাকেন।

প্রেম
এঁদের প্রেমজীবন অত্যন্ত সুন্দর। তুলা রাাশির পুরুষ হোন বা মহিলা, এঁর অত্যন্ত আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী হন। ফলে এঁদের প্রেমে সহজেই মানুষ পড়ে যান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications